ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার ধামরাইয়ের একটি আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৩ আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সিএনজিচালক টাঙ্গাইল সদর থানার চর খিদির গ্রামের জুয়েল হোসেন, ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি আক্তার ও জসিম উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের নান্দেশ্বরী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৩ আরোহী নিয়ে সিএনজিটি কালামপুর থেকে নাগরপুর যাওয়ার পথে নান্দেশ্বরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজির ২ যাত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনই মারা যান।

কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ও তদন্ত কেন্দ্র ইনচার্জ ইলিয়াস হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad