মোহাম্মদপুরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

মোহাম্মদপুরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে হৃদয়ের বন্ধু মো. বিপ্লব জানান, হৃদয়ের বাসা হাজারীবাগ গণকটুলী এলাকায়। ধানমন্ডিতে তার মুদি দোকান রয়েছে। সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোডে ৪-৫ জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তার কাছে থাকা মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে হাজারীবাগের বাসায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হৃদয়ের পিঠে ও কোমরে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় চলে গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad