আ.লীগ নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে উসকানি দিচ্ছে: জিলানী

আ.লীগ নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে উসকানি দিচ্ছে: জিলানী
টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগ নেতারা পাচার করা টাকা দিয়ে বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বেলা ১২টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে গণসমাবেশে রূপ নেয়।

সমাবেশে জিলানী বলেন, বিএনপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দলের ওপর কোনো উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে। রাজনৈতিক শক্তি থাকলে আওয়ামী লীগ নেতাদের ফেসবুকের মাধ্যমে হুংকার না ছেড়ে মাঠে এসে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

টুঙ্গিপাড়াকে নিজের জন্মস্থান উল্লেখ করে এমপি জিলানী বলেন, এখানকার বিএনপির নেতাকর্মীদের জন্মও এই ভূমিতে। তাই সবাইকে শালীনতার সঙ্গে রাজনীতি ও কথা বলার পরামর্শ দেন তিনি।

বিগত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাই ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

গণসমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির ও কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর