মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ছাতিয়ান গ্রামে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। কনা ওই গ্রামের মসজিদপাড়ার আল মামুনের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশু কনা সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে কনাকে উদ্ধার করেন। পরে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এক শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর