বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৯টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্বাচল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও সহযোগিতার প্রয়োজন না হওয়ায় তারা আবার স্টেশনে ফেরত গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর