মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ
ছবি: কোস্টগার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারের মোট ওজন ৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।

আরও পড়ুন

জব্দ করা সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর