রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়েছে।
রোববার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬০, গুলশানে ৪৮, উত্তরা বিভাগে ৬৬ জন রয়েছেন। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে চারজনকে।
অভিযানে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ছয়জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, সাতটি তেলের ড্রাম ও এক জোড়া সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


