খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী ভর্তি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ ক্রমেই বাড়ছে।

রোববার স্বাস্থ্য বিভাগের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং মোট মৃত্যুর সংখ্যা ২১ জনেই অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ১১২ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮৫ জন রোগী।

এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ১৬৫ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই জেলায় এখন পর্যন্ত দুই হাজার ৬১১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর