ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ঘিরে জনস্রোত

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ঘিরে জনস্রোত
ছবি: বাসস
Advertisement
Advertisement

দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হেলিকপ্টারযোগে রোববার দুপুর ১২টা ৫৮ মিনিটে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছান তিনি।

মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা। পরে সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে  গার্ড অব অনার দেওয়া হয়।

সফরের শুরুতেই পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এরপর শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গেলেন মির্জা ফখরুল। এরইমধ্যে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ঘিরে ঠাকুরগাঁও শহরে বিপুল মানুষের সমাগম দেখা গিয়েছে।

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সফরসূচি অনুযায়ী, সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। রাতে তিনি সেখানেই অবস্থান করবেন।

আরও পড়ুন

এরপর সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এ ছাড়া ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও স্টেডিয়াম থেকে হেলিকপটারযোগে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোহাম্মদ আলী স্টেডিয়াম, সার্কিট হাউস, সেনুয়া কবরস্থান ও রাষ্ট্রপতির নিজ বাসভবনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর