দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খনন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০ কূপ খনন করা হচ্ছে: প্রধানমন্ত্রী
সংসদে বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট কাটাতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবারের সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার নিম্নবর্ণিত সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।’

তিনি জানান, দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি কূপের খনন ইতোমধ্যে শেষ হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে। চলমান সাতটি কূপের কাজ শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ ছাড়া গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে চার হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি ও চার হাজার ৩০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাপেক্সকে শক্তিশালী করতে আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলছে।

তারেক রহমান আরও বলেন, অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানের পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। মহেশখালীর কুতুবজোমে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ এগোচ্ছে। আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি আরও ৬০০ এমএমসিএফডি বাড়বে।

তিনি জানান, পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে আরও এক থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর