খেলাধুলাকেও বারবার রাজনীতিকরণ করা হয়েছিল: কৃষিমন্ত্রী

খেলাধুলাকেও বারবার রাজনীতিকরণ করা হয়েছিল: কৃষিমন্ত্রী
Advertisement
Advertisement

একটা জাতিকে গঠন করতে হলে শুধু অর্থনৈতিক ও শারিরীকভাবে নয়, খেলাধুলায়ও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল।

কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার রাতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খেলাধুলায় আমরা অনেক আগেই এগিয়ে যেতাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল। যেটা সবচাইতে দুঃখজনক।’

ক্রীড়ামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ক্রীড়া ভিলেজ যেন কুমিল্লায় করা হয়। উনি আমাকে কথা দিয়েছেন কুমিল্লাতে ক্রীড়া ভিলেজ করা হবে। কুমিল্লার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

ক্রিকেট খেলোয়ারদের জন্য নিয়মিত ট্রেনিং প্রয়োজন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আগে এই ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না। যোগ্য প্লেয়ার যারা ছিল, তাদেরকে অবমূল্যায়ন করা হতো এবং ওইখান থেকেও দলীয়করণ করা হয়েছে। আজকে এই সরকার এবং ক্রীড়া জগতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কোনদিন জিজ্ঞাসা করে না আপনি কোন দল করেন। খেলা দলের উর্ধ্বে। এখন থেকে প্রত্যেকটা জগতের খেলোয়ারদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৈরি করার জন্য নিয়মিতভাবে তাদের যেই ধরনের চর্চা বা ট্রেনিং দেওয়া প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরকে সেভাবে তৈরি করে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও দক্ষ খেলোয়ার তৈরি করা সম্ভব হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad