বেগমগঞ্জে ট্রাক চাপায় সরকারি কর্মকর্তা নিহত 

বেগমগঞ্জে ট্রাক চাপায় সরকারি কর্মকর্তা নিহত 
দুর্ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীতে ট্রাকের চাপায় এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার নতুন ভিআইপি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তার নাম আব্দুর রহমান সুমন। তিনি সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি চৌমুহনী পৌরসভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  আব্দুর রহমান মোটরসাইকেলে নতুন ভিআইপি সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। দুর্ঘটনার পর নতুন ভিআইপি সড়ক এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad