সাজেকে বিজিবির গাড়ির ধাক্কায় গর্ভবতী নারী নিহত

সাজেকে বিজিবির গাড়ির ধাক্কায় গর্ভবতী নারী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত সুমন্তী চাকমা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাজেকে হাসপাতালে নেওয়ার পথে বিজিবির গাড়ির ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামে এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। শনিবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন্তী সাজেকের ঢাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি ওই এলাকার স্বপন চাকমার সহধর্মিণী ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন,  সকালে সুমন্তীর প্রসববেদনা শুরু হলে তাকে সিএনজিতে সাজেক থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে তার স্বজনেরা।  পথে সাজেকের নন্দারাম ও পাগোজ্যাছড়ি গ্রামের মাঝখানে পৌঁছালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একটি গাড়ি পেছন থেকে সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন্তীর মৃত্যু হয় এবং সিএনজি চালক হরেন্দ্র ত্রিপুরা গুরুতর আহন হন।

এ প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘দুর্ঘটনায় নিহতের বিষয়টি শুনেছি। এখনো সঠিক তথ্য পায়নি। বিস্তারিত জেনে পরে জানাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad