শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত দুই

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত দুই
Advertisement
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সন্নাসীভিটা এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাঘবের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গেল রাত আড়াইটার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সন্নাসীভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা সড়কের পাশে রাখা বালুর স্তুপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad