রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় আলী হোসেন (৫৫) মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
এর আগে, শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আলী হোসেনসহ তার স্ত্রী হাসনা হেনা (৪৫) ও মেয়ে আখি আক্তার (২৫)।
আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। শনিবার ভোরে রান্না ঘরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা বাবা ও বোন দগ্ধ হন।
শাওন বিন রহমান আরও জানান, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।


