ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় বাসটির ধাক্কায় এক ভ্যানচালক আহত হন।

বুধবার দুপুর ২টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ শেখ মোটরসাইকেল নিয়ে কোটচাঁদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের ‘সাগরিকা’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অটোভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যানের ওপর বসে থাকা ভ্যানচালক গোলাপ মণ্ডল সড়কে ছিটকে পড়ে আহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad