ডিএমপির অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ৫৭

ডিএমপির অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ৫৭
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ৬ জন, শেরেবাংলা নগর থানার ৪ জন, মোহাম্মদপুর থানার ২৫ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৬ জন এবং হাতিরঝিল থানার ১০ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকিয়া বেগম, মোছা. রুনা বেগম, নূর মোহাম্মদ পলাশ, রিয়াদ মাহমুদ, মো. ইয়াসিন, শুভ, মো. শাহরিয়ার সাফি হোসেন রোহান, মো. নাঈম, মো. রানা কাজী, মো. সুমন, মো. রিপন, মো. সিয়াম, মো. রফিকুল ইসলাম, মো. শাওন হোসেন, মো. আলম, মো. সাদ্দাম আলী মীর, মো. ফরিদ, মো. রাজু, মো. সোহাগ মিয়া, মো. রাকিব হাওলাদার, মো. রমজান, মো. রবিন, মো. গনি বেপারী, মো. লিটন মিয়া, মোহাম্মদ আলী, মো. সুলতান, মো. নাছির, মো. মোবারক শেখ, মো. মেহেদী হাসান মানিক, ইয়াসিন হৃদয় ওরফে ফয়সাল আহমেদ হৃদয়, আহমেদ সাফি, সামাদ আজাদ, মো. রাব্বি, মো. রুবেল মিয়া, ইসমাইল হোসেন পাপ্পু, মো. সুজন, মো. খায়রুল জোমাদ্দার, জেবুন্নেছা সরকার, মো. বেলায়েত হোসেন সরকার, হিরা ওরফে বহিজ্জা হিরা, মো. আল-আমিন, হাসান আহম্মেদ, মো. ইসমাইল, মো. খলিলুর আহমদ, মো. খাইরুল ইসলাম, মো. কামাল হোসেন ওরফে জামাল, মো. সামির, মো. সাগর, মো. আল-আমিন বাবু, মো. শুভরানা পারভেজ, মো. মুন্না, শুভাশিষ ভৌমিক, নাভিদ আঞ্জুম স্বাধীন, মো. আল আমিন ও মো. রাসেল ওরফে রতন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad