ইউনূস–স্টারমার বৈঠক অনিশ্চিত

ইউনূস–স্টারমার বৈঠক অনিশ্চিত
অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফাইল ফটো
Advertisement
Advertisement

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো নিশ্চিত হয়নি। বৈঠকের ‘সূচি চূড়ান্ত না হওয়ায়’ এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লন্ডনে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন বলে জানা গেছে। ফলে ‘সময় ও সূচি মেলানো’ না গেলে বৈঠকটি নাও হতে পারে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে ১০ জুন সকালে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ ইউনূস এবং সেখান থেকে ডরচেস্টার হোটেলে ওঠেন। হোটেলেই দুপুরে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

এরপর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য, বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হক ও আপসানা বেগমসহ কয়েকজন ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। শেষে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad