পশুর হাটে কঠোর নিরাপত্তার আশ্বাস প্রতিমন্ত্রীর

পশুর হাটে কঠোর নিরাপত্তার আশ্বাস প্রতিমন্ত্রীর
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের কেনাকাটা স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার তিনি ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। পশুর মূল্যের ওপর নির্ধারিত ৫ শতাংশ হাসিল আদায়ের বিষয়টি রশিদের মাধ্যমে যাচাই করে যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু অসুবিধা সৃষ্টি হলেও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং কাদা জমে যাওয়া স্থানগুলোতে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি ও বালু দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে, যোগ করেন তিনি।

হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে জালিয়াতি এবং নকল টাকা শনাক্তকরণে র‍্যাব, পুলিশ, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক কড়া নজরদারি জোরদার করা হয়েছে।

হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি করপোরেশন, ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad