ঢাকার পল্লবীতে অস্ত্রসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার

ঢাকার পল্লবীতে অস্ত্রসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার পল্লবীতে ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার একটি টিম বুধবার রাতে গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ওই আসামির নাম মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনি।

রিমান্ডে তার দেওয়া তথ্য অনুযায়ী মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকা থেকে ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গত ২১ মার্চ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে।

ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিন জনের নামে পল্লবী থানায় মামলা করা হয় এবং মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেপ্তার করা হয়। বৃন্দা রনি পল্লবী থানা এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

গ্রেপ্তারকৃত আসামি রনির রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর