শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ঘোষণা করা হয়েছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মনোনয়ন তালিকা। এবারের মনোনয়নে সবচেয়ে এগিয়ে আছে সিনার্স—মোট ১৬টি মনোনয়ন নিয়ে এটি অস্কারের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। আগে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড ছিল অল অ্যাবাউট ইভ (১৯৫০), টাইটানিক (১৯৯৭) এবং লা লা ল্যান্ড (২০১৬)-এর ১৪টি।
‘সিনার্স’-এর পরের অবস্থানে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার—১৩টি মনোনয়ন। মার্টি সুপ্রিম, ফ্রাঙ্কেনস্টাইন ও সেন্টিমেন্টাল ভ্যালু পেয়েছে ৯টি করে মনোনয়ন, আর হ্যামনেট পেয়েছে ৮টি।
বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে ১৫ মার্চ। এবারের অস্কার উপস্থাপনা করবেন মার্কিন কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েন।
সেরা চলচ্চিত্র
• বুগোনিয়া
• ফ্রাঙ্কেনস্টাইন
• এফ–ওয়ান
• হ্যামনেট
• মার্টি সুপ্রিম
• ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
• দ্য সিক্রেট এজেন্ট
• সেন্টিমেন্টাল ভ্যালু
• সিনার্স
• ট্রেন ড্রিমস
সেরা অভিনেতা
• টিমোথি শালামে (মার্টি সুপ্রিম)
• লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
• ইথান হক (ব্লু মুন)
• মাইকেল বি. জর্ডান (সিনার্স)
• ওয়াগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী
• জেসি বাকলি (হ্যামনেট)
• রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ)
• কেট হাডসন (সং সাং ব্লু)
• রেনাতে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু)
• এমা স্টোন (বুগোনিয়া)
সেরা পার্শ্ব অভিনেত্রী
• এল ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু)
• ইঙ্গা ইবসডটার লিলেয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু)
• অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
• উনমি মোসাকু (সিনার্স)
• তেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেতা
• বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
• জ্যাকব এলোরদি (ফ্রাঙ্কেনস্টাইন)
• ডেলরয় লিন্ডো (সিনার্স)
• শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
• স্টেলান স্কারসগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
সেরা পরিচালক
• পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
• রায়ান কুগলার (সিনার্স)
• জশ স্যাফদি (মার্টি সুপ্রিম)
• জোয়াকিম ট্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু)
• ক্লোয়ি ঝাও (হ্যামনেট)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
• বুগোনিয়া
• ফ্রাঙ্কেনস্টাইন
• হ্যামনেট
• ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
• ট্রেন ড্রিমস
সেরা মৌলিক চিত্রনাট্য
• ব্লু মুন
• ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট
• মার্টি সুপ্রিম
• সেন্টিমেন্টাল ভ্যালু
• সিনার্স
সেরা মৌলিক গান
• ডিয়ার মি (ডায়ান ওয়ারেন: রিলেন্টলেস)
• গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স)
• আই লাইড টু ইউ (সিনার্স)
• সুইট ড্রিমস অব জয় (ভিভা ভার্দি!)
• ট্রেন ড্রিমস (ট্রেন ড্রিমস)
সেরা মৌলিক সঙ্গীত
• বুগোনিয়া
• ফ্রাঙ্কেনস্টাইন
• হ্যামনেট
• ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
• সিনার্স
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
• ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট
• সেন্টিমেন্টাল ভ্যালু
• সিরাত
• দ্য সিক্রেট এজেন্ট
• দ্য ভয়েস অব হিন্দ রাজাব
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
• আরকো
• এলিও
• কে-পপ ডেমন হান্টার্স
• লিটল আমেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন
• জুটোপিয়া ২
সেরা প্রামাণ্যচিত্র
• কাম সি মি ইন দ্য গুড লাইট
• কাটিং থ্রু দ্য রকস
• মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন
• দ্য আলাবামা সলিউশন
• দ্য পারফেক্ট নেইবার
সেরা কাস্টিং
• হ্যামনেট
• মার্টি সুপ্রিম
• ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
• সিনার্স
• দ্য সিক্রেট এজেন্ট


