৫০তম বিসিএস লিখিত পরীক্ষা দুই মাস পেছানোর দাবি

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা দুই মাস পেছানোর দাবি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ার অভিযোগ তুলে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাইয়ে নেওয়ার দাবি জানিয়েছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একাংশ পরীক্ষার্থী।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তারা এই দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া পরীক্ষার্থী পিকু বড়ুয়া বলেন, ‘আমরা এই যৌক্তিক দাবি নিয়ে উপস্থিত হয়েছি, যাতে সংশ্লিষ্ট মহল বিষয়টি বিবেচনায় নেয় এবং অন্তত দুই মাস পরীক্ষা পিছিয়ে জুলাইয়ে নেওয়া হয়।’

দাবির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘যারা উভয় ক্যাডারে পরীক্ষা দেবে, তাদের মোট ১ হাজার ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়, যা শেষ করতে স্বাভাবিকভাবে কমপক্ষে ৬ থেকে ৯ মাস সময় প্রয়োজন। সেখানে আমাদের মাত্র ৫৮ দিন সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এই ৫৮ দিনের একটি বড় অংশ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের মধ্যে চলে গেছে। রোজা ও ছুটির কারণে লাইব্রেরি এবং বিভিন্ন কোচিং সেন্টার বন্ধ ছিল, ফলে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে।

আন্দোলনকারীরা জানান, তারা ইতোমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে স্মারকলিপি জমা দিয়েছেন, তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad