মানিকগঞ্জে কাটা মাথা উদ্ধার, ৪ দিন আগে পাওয়া মরদেহের বলে ধারণা পুলিশের

মানিকগঞ্জে কাটা মাথা উদ্ধার, ৪ দিন আগে পাওয়া মরদেহের বলে ধারণা পুলিশের
একটি ভুট্টাখেত থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘুলিয়া এলাকায় নদীপাড়ের একটি ভুট্টাখেত থেকে একটি কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, এটি চার দিন আগে উদ্ধার হওয়া মস্তকবিহীন ইজিবাইকচালক রফিক মিয়ার।

রোববার সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ের একটি ভুট্টাখেত থেকে বানিয়াজুরী তদন্তকেন্দ্রের পুলিশ মাথাটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, গত ২৫ মার্চ বিকাল পৌনে ৬টার দিকে ভুট্টাখেত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই তরুণের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, ইজিবাইকচালক রফিককে গলাকেটে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেন হত্যাকারীরা। উদ্ধার হওয়া মাথাটি রফিকের বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে।

আরও পড়ুন

ইজিবাইকচালক রফিকের মরদেহ উদ্ধারের পর করা মামলায় ঘিওর উপজেলার রাথরা গ্রামের মো. রিপন মিয়া (৩০), সদর উপজেলার পাছবারইল গ্রামের আরমান হোসেন (২০) এবং একই গ্রামের সজীব হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পিবিআই।

পুলিশ জানায়, ঘিওর উপজেলার রাথুরা গ্রামের বাসিন্দা রফিক মিয়া ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার বিকালে সদর উপজেলার পাছবারইল গ্রামে কালীগঙ্গা নদীর পাড় থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad