সরকারের গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয় ও বিভাগ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার পৃথকভাবে জারি করা চারটি প্রজ্ঞাপনে চার সচিবের নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে শহিদুল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে আব্দুল খালেককে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি বাধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এই আদেশ জনস্বার্থে জারি করা হলো বলে উল্লেখ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


