২ মামলায় চিন্ময়ের জামিন

২ মামলায় চিন্ময়ের জামিন
চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ রায় দেয়। চিন্ময়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে ভাঙচুরের দুই মামলায় তার জামিন কেন মিলবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের জেরে চিন্ময়ের অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ বাধে।

এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। এই মামলাসহ চিন্ময়ের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad