২২ কর্মকর্তার সহকারী সচিব পদে পদোন্নতি

২২ কর্মকর্তার সহকারী সচিব পদে পদোন্নতি
Advertisement
Advertisement

প্রশাসনে কর্মরত ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় শাখা থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জ্যেষ্ঠ সহকারী সচিব শিফা নুসরাতের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad