চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ কাঞ্চন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুছাবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ১১ নম্বর সোয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হাঝিরখিল শাহ আমানত পাড়ার পিতা মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে মুছাবিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় মোহাম্মদ কাঞ্চন। তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


