বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী ভোটার হয়েছেন? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমার জানা মতে হননি।
তাহলে উনি কী প্রার্থী এবং ভোটার হতে পারবেন? এ প্রশ্নে তিনি বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’
এটা শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কি-না? এমন প্রশ্নের ইসি সচিব বলেন, ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন কেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।


