১৯ বছর পরও ভোলেননি, পুরোনো কর্মচারীদের নাম ধরে ডাকলেন প্রধানমন্ত্রী

১৯ বছর পরও ভোলেননি, পুরোনো কর্মচারীদের নাম ধরে ডাকলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগঘন ও স্মরণীয় ঘটনার অবতারণা হয়েছে শনিবার সকালে। প্রায় ১৯ বছর আগে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সে সময়কার কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানান।

তিনি বলেন, ‘১৯ বছরে আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এটা একটা স্মরণীয় ঘটনা।’

তিনি জানান, শনিবার সকালে প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এই সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে তার নাম ধরে কাছে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌঁড়ে প্রধানমন্ত্রীর কাছে যান। করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন। এই সময়ে আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কার্যালয়েই অফিস করেছিলেন।

আরও পড়ুন

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘খালেদা জিয়ার সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারী যারা ১৯ বছর আছে নবীন ছিলেন, এখন তাদের চুল পাক ধরেছে কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। এসব কর্মচারী যেমন আবেগাপ্লুত হয়েছেন, তেমনি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং কথার ব্যবহারে।’

এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করেন যেখান প্রধানমন্ত্রী চেম্বার বা কক্ষ। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত দুই দিন সচিবালয়ে তার দপ্তরে অফিস করেন তারেক রহমান। আজই প্রথম তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad