১৮তম শিক্ষক নিবন্ধন: শাহবাগে নিয়োগবঞ্চিত শিক্ষকদের অবস্থান

১৮তম শিক্ষক নিবন্ধন: শাহবাগে নিয়োগবঞ্চিত শিক্ষকদের অবস্থান
শাহবাগে অবস্থান নেওয়া সুপারিশবঞ্চিত শিক্ষকরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশবঞ্চিতরা ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’র দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ-সমাবেশ করছেন।

এক হাজারেরও বেশি নিয়োগবঞ্চিত প্রার্থী রোববার বেলা ১১টার দিকে শাহবাগে অবস্থান নেন। এর মধ্যে কেউ কেউ কাফনের কাপড় পরে সেখানে অবস্থান করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে একজন জানান, ৬০ হাজারেরও বেশি শূন্য পদ থাকলেও শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা সুপারিশবঞ্চিত। তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বার বার আশ্বাস দিলেও সমস্যার সমাধান করা হয়নি। অবিলম্বে শূন্যপদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএর সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করা হোক।

তিনি বলেন, ‘এ দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না।’

আরও পড়ুন

আন্দোলনরত শিক্ষকদের দাবি ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোয় সুপারিশবঞ্চিত ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবে।

এছাড়াও, নীতিমালা পরিবর্তনের আগে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের জন্য বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করেই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। তাদের মধ্যে ৫৭ হাজার ২১৩ জন উত্তীর্ণ হন। যাদের মধ্যে ৪১ হাজার জনকে সুপারিশ করা হলেও, বাকি ১৬ হাজার ২১৩ জন বাদ পড়েন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad