হাসিনার প্লট দুর্নীতির রায়: আদালতে বাড়তি নিরাপত্তা

হাসিনার প্লট দুর্নীতির রায়: আদালতে বাড়তি নিরাপত্তা
আদালতে বাড়তি নিরাপত্তা। ছবি: অনিক রহমান/ টাইমস
Advertisement
Advertisement

ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে আদালত এলাকায়।

এই মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও রায় ঘোষণা করা হবে। এ মামলায় মোট আসামি ১৭ জন।

রায় ঘোষণাকে ঘিরে সোমবার সকাল থেকেই আদালতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। পুলিশের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরাও।

আদালতে তোলা হয় খুরশীদ আলমকে। ছবি: অনিক রহমান/টাইমস

এই মামলার আসামিদের মধ্যে একমাত্র কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমকে সোমবার সকাল ১১ টায় আদালতে তোলা হয়।

আরও পড়ুন

মামলায় অভিযোগ করা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরীব দেখিয়ে অসৎ উদ্দেশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচলে মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে তিনি তার ‘বিশেষ ক্ষমতা’ ব্যবহার করে খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন।

এ মামলায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, দুই নম্বর আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নম্বর আসামি।

মামলা সংশ্লিষ্টরা জানান আসামিদের বিরুদ্ধে যে ধারায় অভিযোগ গঠন করা হয়েছে, সেই ধারার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad