গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে আগুন

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে আগুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম এবং একটি টিনশেড কলোনির ৮০টি রুম পুড়ে গেছে।

সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে টঙ্গী, কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোর ৫টার দিকে টঙ্গীর মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি গুদামে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

আরেকটি ঘটনায়, কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন লাগে। চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের সব মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকার একটি টিনশেড শ্রমিক কলোনিতে আগুন লাগে। ওই সময় অধিকাংশ শ্রমিক কর্মস্থলে ছিলেন।

কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ৮০টি রুম ভস্মীভূত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ভোর থেকে গাজীপুরে তিনটি আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিটি স্থানে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ঘটনায় হতাহতের খবর নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad