হাবীবুল্লাহ বাহার কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাবীবুল্লাহ বাহার কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাবীবুল্লাহ বাহার কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হাবীবুল্লাহ বাহার কলেজের ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কলেজ মিলনায়তনে গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসংগীত, অভিনয়, হামদ-নাতসহ একাধিক ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হতে প্রায় দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ও অডিশন পর্বে অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এমন সৃজনশীল আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এসব আয়োজন শিক্ষার্থী আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের মানবীয় গুণাবলির বিকাশে অনন্য ভূমিকা রাখবে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বরেণ্য ব্যক্তিরা। তাদের মধ্যে অন্যতম হলেন- শিল্পকলা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী মীর বরকত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা শিক্ষক মো. কামাল পারভেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্যশিল্পী ও শিক্ষক আইরিন পারভিন, ম্যাজিক বাউলিয়ানা-২০১৪ চ্যাম্পিয়ন দিতি সরকার, শহীদ সুফি নাট্যচক্র সম্মাননা-২০১৯ প্রাপ্ত শিল্পী তরু শাহরিয়ার স্বর্গ প্রমুখ।

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল, সদস্য ফজলে রুবায়েত পাপ্পুসহ আমন্ত্রিত অতিথিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad