হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’  পোস্ট দেওয়ায় যুবক আটক

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’  পোস্ট দেওয়ায় যুবক আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ইয়াছিন ভূইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আটক ইয়াছিন ভূইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন ভূইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’  লিখে একটি পোস্ট দেন এবং মন্তব্যে তাকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন।

আরও পড়ুন

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করে।

ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা ইয়াছিন ভূইয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।’

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad