হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
নোয়াখালী থেকে আটক ডাকাত মহিবুল্লাহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্রসহ মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা (৪১) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় এই অভিযান চালানো হয়। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে মহিবুল্লাহ তার নিজ এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মজুত করেছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় মধ্য মাচুয়ারা এলাকা থেকে মহিবুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক মহিবুল্লাহ হাতিয়া থানার স্থায়ী বাসিন্দা। কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে আগেও অস্ত্র মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক সন্ত্রাসী এবং জব্দ করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাস দমনে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad