হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামার মালিকের মৃত্যু

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামার মালিকের মৃত্যু
এআই দিয়ে তৈরি বজ্রপাতে মৃত্যুর প্রতীকী ছবি।
Advertisement
Advertisement

নেত্রকোনার খালিয়াজুরী হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে। শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করেই শফিকুল মিয়া তার খামার থেকে হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ওলিদুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad