জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে আশা করছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।
বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মামলার রায় শুনতে এসে সাংবাদিকদের সঙ্গে তারা এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ট্রাইব্যুনালের বিচারকক্ষে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, ‘আজ এ মামলার রায় হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। আর এখনো যারা পলাতক রয়েছেন, তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে যে রায় হবে তা যেন কার্যকর করে সরকার।’
ড় ভাই রমজান আলী বলেন, ‘এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক রায় কী হয়। আমাদের পরিবারের চাওয়া, আমার ভাইয়ের হত্যাকারীদের যেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়।’


