হজে ২২ বাংলাদেশির মৃত্যু

হজে ২২ বাংলাদেশির মৃত্যু
বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। ছবি: সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু- সংক্রান্ত হালনাগাদ সংবাদে এ তথ্য জানা গেছে। বাংলাদেশি এই ২২ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ১৪ জন, মদিনায় ৭ ও আরাফাহে আরও একজন মারা গেছেন।

হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সর্বশেষ মঙ্গলবার গোলাম মোস্তফা নামে বাংলাদেশি একজন হাজীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। মক্কায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গোলাম মোস্তফা বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

হজযাত্রীদের সৌদি আরব যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় মঙ্গলবার।

এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad