স্পিন চ্যালেঞ্জ সামনে রেখে বাংলাদেশে আসছেন ল্যাথামরা

স্পিন চ্যালেঞ্জ সামনে রেখে বাংলাদেশে আসছেন ল্যাথামরা
সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছাতে শুরু করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আগামী ১৭ এপ্রিল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে কিউইদের সফর। তবে এর আগে তাদের মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জও, যেহেতু ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তুলনামূলক খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। যেহেতু সাদা বলের নিয়মিত তারকারা ব্যস্ত আছেন আইপিএল ও পিএসএলে। তবে এই স্কোয়াড নিয়েই স্পিন চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই সিরিজের প্রস্তুতি নিয়ে ল্যাথাম বলেন, ‘বাংলাদেশে স্পিন বড় একটা ফ্যাক্টর, এটা আমরা জানি। সাথে ওখানকার কন্ডিশন নিউজিল্যান্ডের চেয়ে অনেক আলাদাও। বাংলাদেশের কন্ডিশনে ভালো শুরুর জন্য প্রস্তুতির সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দ্রুত মানিয়ে নেওয়াটা জরুরি এবং আশা করি আমরা সেটা কার্যকরভাবে করতে পারব।’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ১৯ তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad