সায়েদাবাদ ও মাওয়া রোডে ৩১ অবৈধ বাস কাউন্টার সিলগালা

সায়েদাবাদ ও মাওয়া রোডে ৩১ অবৈধ বাস কাউন্টার সিলগালা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর সায়েদাবাদ ও মাওয়া রোডে জনচলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় সোমবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী-মাওয়া রোড সংলগ্ন এলাকায় রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারগুলো অপসারণ করা হয়।

ডিএসসিসির পূর্ব ঘোষিত এক নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার অবৈধ ৩১টি বাস কাউন্টারে ৪১টি তালা দিয়ে সিলগালা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, জনস্বার্থে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ উচ্ছেদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিএসসিসি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিকদের নির্ধারিত টার্মিনালের ভেতর থেকে কার্যক্রম পরিচালনার জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad