সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের দায়িত্ব নিল সরকার

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের দায়িত্ব নিল সরকার
বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ বহন করবে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে সরকারিভাবে প্রাপ্য সব সুবিধা দেওয়া হবে। পাশাপাশি দুই সন্তানের শিক্ষার ব্যয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে। এ ছাড়া পরিবারটির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেওয়া হবে।

মরদেহ হস্তান্তরের সময় দাফন কার্য সম্পন্নের জন্য নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর ৩ লাখ টাকা আর্থিক অনুদানও দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকব।’

আরও পড়ুন

ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন মোশাররফ হোসেন। শুক্রবার ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad