সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ

সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, শরীফ ইউ আহমেদ, মাহবুবুর রহমান ও কাজী জয়নুল আবেদীন।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসর আইনজীবীদের ষড়যন্ত্র থেমে নেই। সুপ্রিম কোর্টে ফ্যাসিবাদের দোসর ও স্বৈরাচারের কোনো স্থান হবে না। তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আইনজীবী সমিতিকে শান্তিপূর্ণ রাখতে চান। তবে বিভিন্নভাবে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সমাবেশ শেষে আইনজীবী ফোরামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সমিতির নিচতলা ও দ্বিতীয় তলা প্রদক্ষিণ করে সভাপতির কক্ষের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারী আইনজীবীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর