আলু খেতে পড়ে থাকা ককটেলে ছিন্নভিন্ন শিশুর আঙুল

আলু খেতে পড়ে থাকা ককটেলে ছিন্নভিন্ন শিশুর আঙুল
হাসপাতালের বিছানায় ব্যান্ডেজ বাঁধা শিশু মোস্তাকিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি আলু খেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ঘটনা ঘটে।

শিশুটির নাম মোস্তাকিম (৮)। তার বাবার নাম আল আমিন।  

শিশুটির বাবা জানান, বিকালের দিকে খেলতে খেলতে মোস্তাকিম আলু খেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান রক্তের মধ্যে পড়ে আছে শিশুটি। পাশেই বিস্ফোরিত ককটেলও দেখতে পান তারা।

আরও পড়ুন

পরে দ্রুত কাপড় দিয়ে হাতপা পেঁচিয়ে মোস্তাকিমকে হাসপাতালে নেওয়া হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ককটেলটি কোথা থেকে এল বা কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর