সুন্দরবনে সাড়ে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবনে সাড়ে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
সুন্দরবনের নলিয়ান থেকে মাংস এবং ফাঁদসহ আটক শিকারি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ দুই শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং চারটি পা ও ৬০০ মিটারের হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারিকে আটক করা হয়। জব্দ করা মাংস এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad