সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক ও বেসামরিক বিভিন্ন পদবির কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।

জানাজার আগে নিহতদের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং তাদের নিকট আত্মীয়রা বক্তব্য দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন

এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা-এর চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার নিহতদের নিকট আত্মীয়দের কাছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন।

জানাযা শেষে নিহতদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত আলাদা আলাদা শোকবার্তা হস্তান্তর করা হয়।

এরপর হেলিকপ্টারে করে নিহতদের মরদেহ নিজ নিজ ঠিকানায় নিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

এর আগে শনিবার ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছায়। মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হন। এ হামলায় আরও আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad