সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
সিলেটে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিভাগের দুই হাজার ৯৩৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সিলেট বিভাগের ১৯টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৫ জন প্রার্থী। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিলেট সরকারি আলিয়া মাদরাসা ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে। সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা কেন্দ্রটি পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

সিলেট বিভাগে মোট ভোটার সংখ্যা ৮৪ লাখ ৪৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ১২ হাজার ১৫৭ জন, নারী ৪১ লাখ ৩৩ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮০ জন। বিভাগজুড়ে মোট ভোটকেন্দ্র দুই হাজার ৯৩৭টি এবং ভোটকক্ষ রয়েছে ১৬ হাজার ৮৮০টি।

আরও পড়ুন

জেলাভিত্তিক হিসেবে সিলেট জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন, নারী ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩২ জন। এ জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৬টি।

সুনামগঞ্জ জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন, নারী ১০ লাখ ২০ হাজার ১৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৭২০টি।

মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। পুরুষ ভোটার আট লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী সাত লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আট জন। এ জেলায় ভোটকেন্দ্র রয়েছে ৫৫৪টি।

হবিগঞ্জ জেলায় মোট ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ২৮ হাজার ৬৯৬ জন, নারী নয় লাখ পাঁচ হাজার ২৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। এ জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৪৭টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad