অনিয়ম করলে ছাড় নয়, ভোট দিয়ে বললেন জামায়াত আমির

অনিয়ম করলে ছাড় নয়, ভোট দিয়ে বললেন জামায়াত আমির
ভোট দিলেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ কোনো অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর এবার ভোট দেয়ার সুযোগ হয়েছে। তাই, ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক সেটি আমরা প্রত্যাশা করছি।’

‘সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল হবে আমরা মেনে নেব। ছোটখাটো ঘটনা ইগনোর করব, কিন্তু বড় কোনো অনিয়মের ঘটনা ঘটলে ছাড় দেওয়া হবে না।’

ভোট দিলেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: তাসিফ আনোয়ার/টাইমস

বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

এবারের নির্বাচনের মাধ্যমে দেশ সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হবে বলেও প্রত্যাশার কথা জানান জামায়াত আমির।

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘ঘুরিয়ে পেঁচিয়ে নয় সঠিক তথ্য প্রকাশ করা হোক । মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই রাষ্ট্র গঠনে মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং ৮টা ৩১ মিনিটে ভোট দেন। নিজের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি ভোট কেন্দ্র ঘুরে কেন্দ্র ঘুরে দেখেন জামায়াত আমির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad