মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।
এর আগে জয়ে শুরু হয়েছে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবারের দ্বিতীয় ওয়ানডেতে তাই বাংলাদেশের সামনে থাকছে সিরিজ জয়ের সুযোগ। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। মাঠে নেমেছে তিন পেসার, দুই স্পিনার আর ছয় ব্যাটার নিয়ে। এদিকে পাকিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার আবরার আহমেদের বদলে একাদশে এসেছেন পেসার হারিস রউফ।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।


