সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেপ্তার
সলঙ্গায় খুঁজে পাওয়া কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের সলঙ্গায় কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভেংরী গ্রামের জাহাঙ্গীর আলম বাবলু (৫২), দবিরগঞ্জের শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের কফিল উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার হওয়া তিন পাচারকারী। ছবি: টাইমস

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই তিনজন মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজেদের কাছে রেখে, সুযোগ বুঝে বিদেশে পাচারের চেষ্টা করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে সলঙ্গা থানার দবিরগঞ্জের হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এ সময় ৯৪ দশমিক ২৬০ কেজি ওজনের একটি শিবলিঙ্গসহ পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে হামিদুর রহমান পলাতক রয়েছেন।

এছাড়া পাচারকারী চক্রের সাথে থাকা ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনও এ সময় জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad