সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বুধবার

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বুধবার
এ এম এম নাসির উদ্দিন ও ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এসব তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad